সংক্ষেপ

মানববন্ধন

ঢাকা বাসস্ট্যান্ড নাটোর শহরের কানাইখালি এলাকায় রাখার দাবিতে গতকাল শনিবার দুপুরে শহরে মানববন্ধন করেছেন এলাকাবাসী, বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক-কর্মচারীরা। বাস-মিনিবাস মালিক সমিতি সূত্র জানায়, শনিবার বেলা পৌনে একটায় কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে সমিতির শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেন। প্রায় ৩০ মিনিট অবস্থান করার পর তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে কানাইখালি এলাকা থেকে ঢাকা বাসস্ট্যান্ড সরিয়ে হরিশপুর এলাকায় নিয়ে যাওয়ার পাঁয়তারা শুরু করেছে। এতে শহরের ব্যবসায়ী ও অসংখ্য নারী-শিশুর নিরাপত্তাজনিত সমস্যা হবে।