সংক্ষেপ

মানববন্ধন

শিক্ষাব্যবস্থায় ক্যারি অন পদ্ধতির পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সাতটি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে মেডিকেল কলেজের প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ক্যারি অন পদ্ধতি বাতিলের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিলম্বিত হবে।