শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী মেঘাদল এলাকায় কর্ণঝোড়া নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে মেঘাদল সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে হারিয়াকোনা-মেঘাদল সড়কের কিছু অংশ ও কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।