সুনামগঞ্জের সহকারী জজ মো. মহিউদ্দিন র্যাবের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছেন আইনজীবীরা। দুপুরে সুনামগঞ্জ শহরের আদালত ভবন প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় বক্তারা বিচারক পরিচয় দেওয়ার পরও মো. মহিউদ্দিনকে মারধর করায় অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সুনামগঞ্জ অফিস