মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উপজেলা বাগাছাস, খাদ্য অধিকার আইন চাই ঝিনাইগাতী উপজেলা শাখা ও মধুপুরগড় ক্যাম্পেইন গ্রুপের যৌথ উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শেরপুর প্রতিনিধি|