‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ স্লোগানে সুনামগঞ্জ পৌর শহরে গতকাল টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় টিআইবির আঞ্চলিক কার্যালয় থেকে পৌর শহরে পদযাত্রা বের হয়। পরে শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা এতে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক বিন্দু রিছিল প্রমুখ।