মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য বেতন স্কেল প্রদান এবং তাঁদের চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির লক্ষ্মীপুর শাখার সভাপতি মাওলানা আবদুর রহিম ও সাধারণ সম্পাদক মাওলানা ছাইফ উল্যাহ। বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা মাত্র ৫০০ টাকা। সবার বেতন-ভাতা বাড়লেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এখনো উপেক্ষিত। তাঁরা সাত হাজার ইবতেদায়ি মাদ্রাসার ৩৫ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি জানান।