সংক্ষেপ

মানববন্ধন

রংপুরের দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে রংপুরের তারাগঞ্জে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। তারাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টায় তারাগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা মশিউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। এতে বক্তব্য দেন তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।