সংক্ষেপ

মানববন্ধন

দিনাজপুরে মুক্তিপণের দাবিতে মাহফুজা আক্তার ওরফে মিমিকে (৭) অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার শহরের ডায়াবেটিকস মোড়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় ইসলামী রিসার্স সেন্টার মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসী ওই মানববন্ধন করে। মাহফুজা ইসলামী রিসার্স সেন্টারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপহরণের পাঁচ দিন পর গত ১ জানুয়ারি বাড়ির পাশ থেকে শিশুটির বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত ফাঁসির দাবি করেন।