সংক্ষেপ

মানববন্ধন

বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘আগুয়ান-৭১’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার দুপুরে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সুন্দরবনের বৃক্ষ নিধনের খবর পড়ে তাঁরা দারুণভাবে মর্মাহত। বাংলাদেশকে বাঁচাতে হলে মায়ের মতো এই বনকে বাঁচাতে হবে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে সুন্দরবনের ক্ষতি মেনে নেওয়া যায় না। মানববন্ধন থেকে অবিলম্বে সুন্দরবনের বৃক্ষ নিধনে জড়িত বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ চোরাকারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।