মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার জুড়ী উপজেলার ভূঁয়াই বাজারে মানববন্ধন হয়েছে। ওই উপজেলার কয়েকটি গ্রামের লোকজন এ কর্মসূচির আয়োজন করে। গত ৫ ফেব্রুয়ারি কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন চলাকালে প্রতিপক্ষের নেতা-কর্মীরা রফিকুল ইসলামের ওপর হামলা চালান।