কুড়িগ্রামে পাঁচ বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার বাংলাদেশ মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার এলাকায় ওই মানববন্ধন হয়। এখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মহিলা পরিষদের সম্পাদক প্রতিমা চৌধুরী, সহসভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি সঞ্চারকলিপি দেন।