ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ নড়াইল-নওয়াপাড়া সড়কের খলিশাখালি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তরা বলেন, ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ আওয়ামী লীগের ছয়জন নেতা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন শিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান খায়ের। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ থেকে।