অষ্টম জাতীয় বেতনকাঠামো অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বেসরকারি কলেজশিক্ষক সমিতি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে কলেজশিক্ষক সমিতির জেলা আহ্বায়ক মো. সুলতানুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদার রহমান, সাধারণ সম্পাদক মো. হায়াতুন নবী, অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোবারক হোসেন, অধ্যক্ষ সেলিম উদ্দিন, প্রভাষক রাশেদ সোহেল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে কলেজশিক্ষকদের অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান।