মানববন্ধন

চাকরি জাতীয়করণ ও অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতার দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করেছেন। মানববন্ধনে জেলা শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক শামুস কিবরিয়া প্রধান, সদর উপজেলার আহ্বায়ক জুয়েল প্রধান, সম্পাদক রবিউল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বক্তারা অবিলম্বে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ ও অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা প্রদানের দাবি জানান।