মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন হয়েছে। পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান। এতে দুদক সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন, উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিকী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাহাদুর আলী, সহসভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।