ঢাকায় মসজিদের মোয়াজ্জিন মাওলানা বেলাল হোসেন হত্যার প্রতিবাদে িলেটে মোয়াজ্জিন কল্যাণ সমিতি মানববন্ধন করেছে। গতকাল সোমবার নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, মাদানী কাফেলার সাধারণ সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, হাফিজ আবদুল করিম প্রমুখ বক্তব্য দেন।