মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছেন প্রগতিশীল ছাত্র জোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন হয়। পরে সেখানে সমাবেশ হয়। বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু প্রমুখ।