নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা মাদকবিরোধী জোট মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মানববন্ধন করা হয়। এতে সংগঠনের সভাপতি সনজিৎ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সহসভাপতি শামিন ইয়াসির, যুগ্ম সম্পাদক শেখ জোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শিক্ষক লাঞ্ছনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।