মানববন্ধন

বাল্যবিবাহ প্রতিরোধে হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা হিন্দু বিবাহ নিবন্ধক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বাল্যবিবাহবিরোধী এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ কুমার সরকার। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অমৃত লাল সাহা, আবদুস সালাম, জে এম রউফ, মমিনুর রশিদ, শফিকুল ইসলাম, ঠান্ডা আজাদ, বিপুল তালুকদার, নিভা রাণী সরকার, রাকীব জুয়েল, এইচ আলিম প্রমুখ।