সংক্ষেপ

মানববন্ধন

কুষ্টিয়ার হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে গতকাল বুধবার মানববন্ধন করেছেন স্থানীয় হোমিও চিকিৎসকেরা। বেলা ১১টার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেটের সভাপতি ও বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ইমদাদুল হক। বক্তব্য দেন সংগঠনটির সিলেটের সাধারণ সম্পাদক এ এ এম শিহাব উদ্দিন, হোমিও চিকিৎসক মালা রানী দে, মুজিবুর রহমান, নাজমুল হক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সিলেটের আরেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।