মানববন্ধন

সারা দেশে সংখ্যালঘু নির্যাতন, গুম, খুনের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সদর রোডে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, চাণক্য সেবা সংঘ, হিন্দু যুব সংঘের আয়োজনে হিন্দু সম্প্রদায়, রাজনীতিবিদ ও সুশীল সমাজের লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে ভাওয়ালবাড়ী মন্দিরে জমায়েত হন।