গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও মহিলা পরিষদ যৌথভাবে গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা মহিলা পরিষদের সভাপতি আমাতুর নূর, সাধারণ সম্পদক রিক্তু প্রসাদ প্রমুখ।