সংক্ষেপ

মানববন্ধন

বাল্যবিবাহ বন্ধের দাবি জানিয়ে গতকাল বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘাঘর ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ঘাঘর ইউপির চেয়ারম্যান মো. নাদের আলী মিয়া বক্তব্য দেন। এ ছাড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি গৌরাঙ্গ লাল দাস, ইউপি সদস্য আবদুল সামাদ গাজী, রেখা পারভীন, রোকেয়া বেগম ও সালেহা খানম উপস্থিত ছিলেন।