মানববন্ধন

সিলেট নগরে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে সিলেট জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার দুপুরে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন চলাকালে পাঁচ দফা দাবিও পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে অটোরিকশায় যাত্রী থাকা অবস্থায় কোনো ধরনের তল্লাশি না করা, নিরাপত্তাচৌকিতে অটোরিকশা আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত বন্ধ করা, যথেচ্ছ রিকুইজিশন, অটোরিকশাচালকের কাছ থেকে পুলিশের উৎকোচ আদায় বন্ধ এবং মহানগরের ছয়টি থানা এলাকা পর্যন্ত মহাসড়কে চলাচলের অনুমতি দেওয়া।