বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গতকাল রোববার বেলা ১১টার দিকে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বক্তব্য দেন। এ সময় বক্তারা পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি চালানো হবে বলে ঘোষণা দেন।