জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও ডিগ্রি পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। সিলেট নগরের পাঠানটোলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কামরুজ্জামান রুমান। শিক্ষার্থী সুলতান মাহমুদ ও ফরহাদ আহমেদের যৌথ সঞ্চালনে মানববন্ধনে বক্তারা আগের চার ঘণ্টা সময় বহাল রাখার দাবি জানান।