সংক্ষেপ

মানববন্ধন

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি ফরিদপুর জেলা শাখা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন সমিতি ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রমেন কুমার লাহেড়ী, সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার সাহা, মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ।