‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এই স্লোগান সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে জেলা মানবাধিকার সংরক্ষক মুরাদ চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। এতে নওগাঁ জেলার সাংবাদিক, মানবাধিকারকর্মী, এনজিও কর্মী ও ছাত্র-শিক্ষকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি।