গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ স্লোগান সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়। এতে সহায়তা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সনাকের সভাপতি জহুরুল কাইয়ুম, সহসভাপতি আফরোজা বেগম ও আনিস মোস্তফা, সদস্য অঞ্জলী রানী দেবী, সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা আসন্ন সম্মেলনে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল থেকে তহবিল সংগ্রহ ও তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান।