ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা জাসদ। জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ বাবুলের নেতৃত্বে শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা জাসদের সম্পাদক আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ, দপ্তর সম্পাদক মফিদার রহমান, জেলা যুব জোটের সভাপতি সাজ্জাদ আলম, স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক নকিবুল হক প্রধান, জেলা জাসদ ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি