সংক্ষেপ

মানববন্ধন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। উপজেলার আলোয়াখোয়া বাজারের আটোয়ারী-লাহিরীহাট সড়কে গতকাল মঙ্গলবার ওই মানববন্ধন হয়। বক্তব্য দেন অভিভাবক দেবচরণ রায়, নাজিম উদ্দীন, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে জানতে কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পঞ্চগড় প্রতিনিধি