সংক্ষেপ

মানববন্ধন

ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহাল ও নিয়মিতকরণের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জের মিটার রিডার ও মেসেঞ্জার ঐক্য পরিষদ। বেলা দেড়টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সিপাহীপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে অবস্থান করতে গেলে কর্তৃপক্ষ তাদের বের করে দেয় বলে মানববন্ধনকারীরা অভিযোগ করেন। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে কয়েকজন অসৎ কর্মকর্তা নিয়োগ বাণিজ্যের জন্য বিভিন্ন অজুহাতে অনেককে চাকরিচ্যুত করেছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি