মানববন্ধন

সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বণিক সমিতির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, পরিচালক মফিদুল ইসলাম প্রমুখ।