আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মেহেরপুরে গতকাল সোমবার মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা আক্তার বানু। পরে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। সেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম, জাতীয় মহিলা সংস্থার মেহেরপুরে চেয়ারম্যান শামীম আরা প্রমুখ।