নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মীর মশাররফ হোসেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার কলেজের সামনে মানববন্ধন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন খান, কলেজের শিক্ষক মাহফুজুর রহমান, রাজ্জাকুল আলম, আরিফ উদ্দিন, জাহিনুর ইসলাম, ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ভবিষ্যতে সড়কে যান চলাচলে সবাইকে আরও সতর্ক হতে হবে, যাতে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়। গত শনিবার কলেজের ছাত্রী নাসিমা আক্তার (২০) বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।