মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহরের স্মৃতি অম্লান চত্বরে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই কর্মসূচি চলে। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শহরের বিভিন্ন ক্রিকেট ক্লাবের সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়াড়, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান ও আন্দোলন কমিটির সমন্বয়কারী বখতিয়ার কবীর।