মানববন্ধন

রাজধানীর দৃক গ্যালারিতে ‘ক্রসফায়ার’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে পুলিশি বাধার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাধারণ ছাত্রছাত্রীরা গতকাল মঙ্গলবার অনুষদের সামনে মানববন্ধন করেছেন। এদিকে পুলিশি বাধায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি।