মানববন্ধন

যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার দুপুরে কলেজে মানববন্ধন করেছেন। এ সময় বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক মিঠু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাব্বির আহমেদ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস প্রমুখ। বক্তারা মানবতাবিরোধী কর্মকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে শিক্ষাঙ্গনসহ সব ক্ষেত্রে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।