উর্দুকে দ্বিতীয় রাষ্ট্রভাষা দাবি করে প্রচারপত্র বিলির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রজন্ম ’৭১, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বাংলাদেশের কমিউনিস্ট লীগের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আনারকলি মাহবুবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।