মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। স্বাস্থ্যকর্মীদের সূত্রে জানা গেছে, তাঁরা তিন মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে দক্ষতার সঙ্গে বিভিন্ন উপজেলা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন চাকরির পরেও তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কারও কারও সরকারি চাকরির বয়স পেরিয়ে গেছে। এ অবস্থায় তাঁরা অবিলম্বে সরকারের কাছে চাকরি জাতীয়করণের দাবি জানান। মানববন্ধনে চট্টগ্রামের ১৪ উপজেলার ৪৫১ জন সিএইচসিপি উপস্থিত ছিলেন।