মানববন্ধন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব সংহতির সাধারণ সম্পাদক ওয়াসী উদ্দিনের ওপর হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছে উপজেলা জাতীয় পার্টি। গতকাল শুক্রবার সকালে চুনকুটিয়া সড়কে এক মানববন্ধনে এ অভিযোগ করা হয়। ওয়াসী উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং ওই থানার উপপরিদর্শক আনোয়ারের অপসারণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক খান, নির্বাহী সদস্য রমযান ভূঁইয়া, থানা মহিলা পার্টির নেতা নুরজাহান বেগম, জাতীয় পার্টির নেতা ইউসুফ আলী লস্কর, ইয়াহিয়া প্রমুখ।