সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুর শহরের পালবাজারের মুরগি ব্যবসায়ীরা গতকাল রোববার মানববন্ধন করেন। মুরগি ব্যবসায়ী মাহাবুবল আলম পাটওয়ারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালবাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাবিবুর রহমান বেপারী, ফারুক হোসেন পাটওয়ারী, আবু জাহেদ ভূঁইয়া, কাফি উদ্দিন তালুকদার প্রমুখ।