মানববন্ধন

নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধের দাবিতে গতকাল শুক্রবার সুনামগঞ্জ শহরে কয়েকটি নারী সংগঠন মানববন্ধন করে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন করা হয়।