সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের রামপাশা রোডে গোলচত্বর নির্মাণের প্রতিবাদে এবং নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, আহ্বায়ক কমিটির আবুল কালাম প্রমুখ।