মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব হাসলি গ্রামে গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত দুই বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও মালামাল লুটে নিয়েছে। ডাকাতদের মারধরে আহত হয়েছেন মহিলাসহ পাঁচজন।মানিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চৈলা গ্রামে চার বাড়িতে ডাকাতি হয়।