অনলাইন স্যাঙ্কশন স্ক্রিনিং সিস্টেম চালুর মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। একজন গ্রাহক যখন কোর ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে আসবেন অথবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তখন সিস্টেমটি অনলাইন ও রিয়েল টাইমের ওপর ভিত্তি করে গ্রাহকের তথ্য যাচাই করতে পারবে।
সিস্টেমটি প্রবাসীদের পাঠানো ইনকামিং রেমিট্যান্স এবং ফরেন ট্রেড-সম্পর্কিত আউটগোয়িং ও ইনকামিং সুইফট ম্যাসেজও স্ক্রিন করতে পারবে। মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে এটি ব্যাংককে সাহায্য করবে।
ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ ২১ অক্টোবর সিস্টেমটি উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।