ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সি বাজার এলাকায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাইফুদ্দিন ওরফে লিটুকে গতকাল সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় সুমন নামের তাঁর এক সহযোগীকেও পুলিশ আটক করে।
৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের ছোট ভাই সাইফুদ্দিন ওরফে লিটু ও তাঁর সহযোগীরা এক বিধবাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। ১০ সেপ্টেম্বর ওই বিধবা দাগনভূঞা থানায় সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এর আগে শাহ আলম ও মো. শহীদুল্লা নামের আরও দুজনকে গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামলার প্রধান আসামি সাইফুদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।