এ ক ন জ রে

মামলা দায়ের

নওগাঁর রানীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে ভগ্নিপতি আবদুল মজিদ ও বোন শিউলিকে আসামি করে মামলাটি করেন। ধর্ষণের শিকার ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন। রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, গত বুধবার রাতে আবদুল মজিদ তাঁর স্ত্রী শিউলির সহযোগিতায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি