মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আজ আসছেন

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর বাসসের।ওই মুখপাত্র জানান, ঢাকায় অবস্থানকালে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।